
বাসাইলসংবাদ: সোমবার, ০৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাত্তার জমাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, বাসাইল পৌর আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।
বাসাইলসংবাদ/একেবি




