
বাসাইলসংবাদ: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে নারী উন্নয়ন ফোরামের অর্ধশতাধিক সদস্যদের মাঝে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি পাটের ব্যাগ বিতরণ করেন। ‘পলিথিনের ব্যাগ বর্জন করুন, পাটের ব্যাগ ব্যবহার করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি ব্যক্তি উদ্যোগে সোমবার (২৬ নভেম্বর) দুপুরে এসব ব্যাগ বিতরণ করেন। ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না উপস্থিত ছিলেন। এরআগেও তিনি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মহিলা ও গ্রাম পুলিশের মাঝে এসব ব্যাগ বিতরণ করেন।
বাসাইলসংবাদ/একে




