
বাসাইলসংবাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের জন্য “আইন ও বিধিসম্মতভাবে দলিল লিখন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) উপজেলা দলিল লেখকদের কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী, দলিল লিখক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ফারুক প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




