
বাসাইলসংবাদ: শুক্রবার, ০১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : ‘ভোটার হব, ভোট দেব’ এ প্রতিপাদ্যে প্রথমবারের মতো সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা সমন্বয় পরিষদের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার প্রমুখ। এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।
বাসাইলসংবাদ/একেবি




