
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের ২নং ওয়ার্ড (দাপনাজোর) উপ-নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে মহাসিনুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭০ ভোট। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কাশিল ইউনিয়নের দাপনাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার দিকে প্রিজাইডিং অফিসার শামছুল হুদা এ ফলাফল ঘোষনা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান এলিট মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮০ ভোট। অন্যান্যরা পেয়েছেন- আনোয়ার হোসেন ফুটবল প্রতীকে ১৯৫ ভোট, জয়নাল আবেদিন তালা প্রতীকে ৫৮ ভোট, আমির হামজা বৈদ্যুতিক পাখা প্রতীকে ২২ ভোট ও তোফায়েল আহমেদ শাহীন ঘুড়ি প্রতীকে পেয়েছেন ১ ভোট।
উল্লেখ্য, গত ২০১৮ সালে ১৬ নভেম্বর এ ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকীর মৃত্যু হয়। ফলে এ ওয়ার্ডে ইউপি সদস্য পদ শূণ্য হয়।
বাসাইলসংবাদ/একেবি




