
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে চেতনা বৃত্তি ফোরামের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টের স্কুলের নার্সারী থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এসময় উপস্থিত ছিলেন চেতনা বৃত্তি ফোরামের চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম মিঞাসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষকগণ।
বৃত্তি ফোরামের পরীক্ষা নিয়ন্ত্রক এম শহিদুল ইসলাম জানান, চেতনা বৃত্তি ফোরাম বাসাইলের কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রকৃত শিক্ষা গ্রহণের লক্ষে ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই করে তাদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমারা নিরলসভাবে কাজ করছি।
বাসাইলসংবাদ/একে




