
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে এক কৃষকের ৩টি গরু চুরি হওয়ার দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার টেংগুরিয়াপাড়া এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে বাসাইল থানা পুলিশ।
জানা যায়, গত সোমবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে বাসাইল পৌর এলাকার বালিনা গ্রামের কৃষক আব্দুল কদ্দুছ মিয়ার ৩টি গরু চুরি করে নেয় চোরেরা। এঘটনায় গরুর মালিক আব্দুল কদ্দুছ মিয়া মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি বাসাইলসংবাদে প্রকাশের পর থানা পুলিশ উদ্ধার অভিযানে নামেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংগুরিয়াপাড়ার বারেক সরকারের ছেলে আব্দুর রহিম সরকারের বাড়ি থেকে গরু ৩টি উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহিম পালিয়ে যায়। গরুগুলো বর্তমানে বাসাইল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গরু ৩টি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে গরুর মালিককে গরুগুলো বুঝিয়ে দেওয়া হবে। এঘটনায় আব্দুর রহিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত রহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ/একে




