
বাসাইলসংবাদ: সোমবার, ০৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাসাইলে মাস ব্যাপী মশক নিধন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। সোমবার (আগস্ট ) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচীর উদ্ধোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এ কর্মসূচীর উদ্ধোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল আলম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক আল মামুন খান নবু, যুগ্ম-সম্পাদক শফিউল আরেফির খানশুর সুজন,
আওয়ামী লীগ নেতা আজাদ খানশুর, শাহিন তালুকদার, এফএম জাকির হোসেন, আবুল কাশেম, এম এ রৌফ, আতাউল গণি হাবীবসহ আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ/একেবি




