
বাসাইল সংবাদ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭:

এনায়েত করিম বিজয়:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ বছর (সার্ধশত বর্ষ) ২০১৬ পূর্তি উৎসব পালিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সার্ধশত বার্ষিকী পূর্তি উৎসব উদযাপন করা হয়। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অতিথিরা শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র সিনিয়র এডভাইজার প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়।

প্রফেসর মোঃ তোফাজ্জল হোসেন মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন করটিয়া সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আলীম মিয়া,

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র এসিস্ট্যান্ড চীফ মোহাম্মদ আমিন শরীফ, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা এস এম এ করিম,

বিদ্যালয়ের সার্ধশত বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সংগ্রাম।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




