
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে শাহসুফী সাধক নব্বেছ চাঁন (রঃ) পাগলের দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক ২৯ তম দুই দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক আজ বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।
উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামে নব্বেছ চাঁনের মাজার শরীফে আজ ১৬ ফেব্রুয়ারি রাত ৯টায় মিলাদ মাহফিল শেষে দেশ বরেণ্য বাউল শিল্পী রজব আলী দেওয়ান ও তানিয়া দেওয়ান সঙ্গীত পরিবেশন করবেন। ১৭ ফেব্রুয়ারি রাত ৯টায় মানিকগঞ্জের বাউল শিল্পী পাগল খালেক ও ঢাকার রেহেনা সরকার সঙ্গীত পরিবেশন করবেন। মাজার কমিটির সভাপতি আব্দুর রহিম আহম্মেদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাদের এ ওরশ মোবারকের আয়োজন করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




