
বাসাইলসংবাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে মনোনয়ন কিনেছেন দুইজন।
শুক্রবার (৯ নভেম্বর) আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ আসন থেকে প্রথম দিনে বর্তমান এমপি অনুপম শাহজাহান জয় ও আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ আসনে শনিবার আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা।
বাসাইলসংবাদ/একে




