
বাসাইলসংবাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী ভিপি জোয়াহেরুল ইসলাম মনোনয়নপত্র ক্রয় করেছেন।
শনিবার (১০ নভেম্বর) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্রে প্রস্তাব করেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন ও সমর্থন করেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম। মনোনয়নপত্র সংগ্রহের সময় সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রথম দিনে বর্তমান এমপি অনুপম শাহজাহান জয় ও আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বাসাইলসংবাদ/একে




