
বাসাইলসংবাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : নেপালে ৭দিন ব্যাপী আর্ন্তজাতিক প্রথম জাতীয় রোভারমুটে যোগ দিয়েছেন টাঙ্গাইলের সিনিয়র চার রোভারমেট। আজ শুক্রবার (৩১ মে) থেকে এটি নেপালে শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার-এর কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এই চার রোভারমেট হলেন- লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সিনিয়র রোভারমেট জয় কান্ত দত্ত, মওলানা আব্দুল হামিদ খান ডিগ্রি কলেজের সিনিয়র রোভারমেট সজিব চৌধুরী, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সিনিয়র রোভারমেট ঝুমা আক্তার ও টাঙ্গাইল নবজাগরন মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সোলায়মান হোসেন। গত ২৯ মে সকাল ১০ টার ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে এই চার রোভারমেট ঢাকা ত্যাগ করেন।
বাসাইলসংবাদ/একেবি




