
বাসাইলসংবাদ: সোমবার, ১২ আগস্ট, ২০১৯:

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদের ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আতœত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা আবার আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে ঘাটাইলবাসী, প্রেসক্লাবের সকল সদস্য, দেশ ও দেশের বাহিরের সকল মুসলিম উম্মাহকে জানাই ঈদ মোবারক। পরম করুনাময় আল্লাহ পাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) কুরবানী করতে উদ্যত হয়ে যেভাবে আল্লাহ তায়ালার সন্তুুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করেছিলেন,ঠিক তেমনী আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কুরবানী করে সেই আতœত্যাগের আর্দশ অনুসরণ করি।
পশু কোরবানীর মধ্যে দিয়ে আমরা মুলত মানুষের ভেতরের লোভ লালসা,হিংসা বিদ্বেষ শঠতা অসৎ চিন্তা ও উৎসর্গের আর্দশ আতœস্থ করার শিক্ষাও পাওয়া যায়। আমাদের জীবনে এ আর্দশের প্রতিফলন ঘটানোই হবে স্বার্থকভাবে ঈদ উদযাপন। প্রিয়বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন,তার বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুস্মরণীয়। পবিত্র ঈদুল আযহার মধ্যে বিলেয়ে দিয়ে প্রকারান্তরে সকলের মধ্যেসমতা প্রতিবিধান এবং সহমর্মিতা অনুশীলন করে থাকেন।
তাই আসুন,আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনক্যাণমুখী কর্মকান্ডও বিভেদ বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
বাসাইলসংবাদ/একেবি




