
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার হায়দার আলীর মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার বড়চওনা কুতুবপুর কলেজ মাঠে হায়দার আলী স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার।
আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সরকার লাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতান শরীফ পান্না, সহ-সভাপতি আজাহার আলী, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম বিএসসি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যরা।
এ সময় বক্তারা ১৯৭৫ সালের ২০ জানুয়ারি গণবাহিনীর হাতে প্রকাশ্যে নিহত হায়দার আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আলোচনা শেষে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




