
বাসাইলসংবাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও ২০১৮ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার বাসাইলে জেএসসিতে ২ হাজার ১শ’ ৬৪জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭শ’ ১১জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর ৪শ’ ৫৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ১ হাজার ৭শ’ ১১জন শিক্ষার্থীর মধ্যে ৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ উপজেলায় জেএসসিতে পাশের হার ৭৯.০০ শতাংশ ।
এদিকে জেডিসিতে ৩শ’ ৫২জন পরীক্ষার্থীর মধ্যে ৩শ’ ১৪জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর ৩৮জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ৩শ’ ১৪জন শিক্ষার্থীর মধ্যে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ উপজেলায় জেডিসিতে পাশের হার ৮৯.২০ শতাংশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্যটি জানা গেছে।
আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে একজন, ময়থা জনতা উচ্চ বিদ্যালয় থেকে দুইজন, মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় থেকে একজন ও কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয় থেকে চার জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে হাবলা ছালাফিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাসাইলসংবাদ/একে




