
বাসাইল সংবাদ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলে হলি হাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) কাশিল কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান মুন্সী (টিপু)। উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দলের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফীউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াছিন আলী খান, কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,

কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী খান, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ খান।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




