
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রতিষ্ঠান প্রধান, কাব ও স্কাউট ইউনিট লিডারদের নিয়ে স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ স্কাউট বাসাইল উপজেলা শাখার সভাপতি আঞ্জুমান আরা বেগম বীথির সভপতিত্বে আয়োজতি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস-এর সভাপতি মীর মনিরুজ্জামান, কমিশনার আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ ওয়াজেদ আলী খানসূর, সম্পাদক আব্দুল জুব্বার, সহকারী পরিচালক মাসুম বিল্লাহ, স্কাউট লিডার ফরিদ আহমেদ, কাব লিডার রফিকুল ইসলাম, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সহিদুর রহমান প্রমুখ। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৮ জুলাই, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






