
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্বরে গিয়ে সমাবেশ করে তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, সেক্রেটারী আমিনুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাদের পোষা সন্ত্রাসী বাহিনী দ্বারা গোপালগঞ্জে এনসিপি’র নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এমন নারকীয় একটি ঘটনা ঘটানো হলো প্রশাসন এর দায় এড়াতে পারে না। এ ঘটনায় যারা জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের দ্বায়িত্বহীনতা বা যদি তারা এঘটনায় কেউ সম্পৃক্ত থাকে সঠিক তদন্ত করে তাদেরকেও শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
বাসাইলসংবাদ, ১৮ জুলাই, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






