
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় ১৬ জুলাই জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রোটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা জেলা দক্ষিণের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৮ জুলাই, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






