
বাসাইলসংবাদ: বুধবার , ২৭ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাকাছিমে আলোচনা সভা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী সং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিয়ালা-নাকাছিম ‘আলোর দিশাই তরুণ যুব সংঘের’ উদ্যোগে দিনব্যাপী নাকাছিম নিমতলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার ও আলোর দিশাই তরুণ যুব সংঘের সভাপতি সুলতান আলী বেগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক খন্দকার লুৎফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাকাছিম নিমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক শ্রী গোলক চন্দ্র সরকার। দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে ঐতিহ্যবাহী সং অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ/একেবি




