
বাসাইলসংবাদ: শনিবার, ০৮ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে।
শনিবার সকালে আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্তের কথা জানায়।
সেখানে জানানো হয়, যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে।
সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়া কৃষক শ্রমিক জনতা লীগের এ নেতা টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
কিন্তু গত ২ ডিসেম্বর ঋণ খেলাপি হওয়ার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
বাসাইলসংবাদ/একে




