
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৭ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রিপোটার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন এবং সম্পাদক কবির আহমেদ খানকে শুক্রবার (০৭ ডিসেম্বর) দুুপুরে টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব সংবর্ধনা দিয়েছে। গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সম্পাদক আখতার হোসেন খান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক নুরুজ্জামান, আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি কাজল আর্য, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের কৃতি সন্তান ইলিয়াস হোসেন ও ময়মনসিংহের কৃতি সন্তান কবির আহমেদ খান স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
বাসাইলসংবাদ/একে




