
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী আতাউল মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, বর্তমান রাজনীতিতে আধুনিকতার ছোয়া পেয়েছে। তাই আমি বাসাইল-সখীপুরকে আধুনিক করতে চাই। বাসাইল-সখীপুরে গ্যাস সংযোগ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাস্তাঘাটের উন্নয়নসহ সর্বক্ষেত্রের উন্নয়ন করবো। গত সংসদ নির্বাচনে মানবিক কারণে অনুপম শাজাহান জয়কে নমিনেশন পেয়েছিলো। এবার আমার কেন্দ্রে ভাল অবস্থান থাকায় আমি নমিনেশন পাবো বলে আশা করছি। ইতিপূর্বেও দলের জন্য অনেক কাজ করেছি। আগামীতে দল ও মানুষের সেবা করার জন্য কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. তৌহিদুল ইসলাম, টেক্সাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




