
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টাঙ্গাইলের সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, বাসাইল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ।
বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি’র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে ধর্মীয় উৎসবে এ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কর্তব্য পালন করে যাচ্ছে। দেশের সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
বাসাইলসংবাদ/একে




