
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর ॥ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য লক্ষ্মী কান্ত সাহা, সহ-সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক শাহীদুল ইসলাম অপু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, মুক্তিযোদ্ধা খন্দকার সালাম, নীরেন্দ্র নাথ পোদ্দার, সাংবাদিক আসাব মাহমুদ প্রমুখ। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/২৫ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




