
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মোজাম্মেল হক রোমানকে (৫৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেতুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রোমান ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আটককৃত মোজাম্মেল হক রোমান উপজেলা কমিউনিটি পুলিশিং ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমানের ভাতিজা। রোমানের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোমানকে ১০ পিস ইয়াবাসহ আটক করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




