
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯:

নিউজ ডেস্ক : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও এরপর জিম্বাবুয়ের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তান দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড এসিবি।
প্রায় এক মাসব্যাপী সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার পাশাপাশি বাংলাদেশ ও জিম্বাবুয়ের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে আফগানিস্তান। টেস্ট দলে রাখা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে। টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাক পেয়েছেন ১৭ ক্রিকেটার। টেস্ট ও টি-টোয়েন্টি উভয় দলের নেতৃত্বে রয়েছেন রশিদ খান।
৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এর আগে নগরির এমএ আজিজ স্টেডিয়ামে অতিথি দল তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের সঙ্গে।
১৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান ও জিম্বাবুয়ে মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ সেপ্টেম্বর, আফগানদের বিপক্ষে। সিরিজ শেষ হবে ২১ সেপ্টেম্বর।
আফগানিস্তান টেস্ট দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, জহির খান, জাভেদ আহমাদি, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান ও কাইস আহমেদ
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফউদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, শহিদুউল্লাহ কামাল, করিম জানাত, গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, ফজল নিয়াজি, দওলাত জাদরান, নাভিন উল হক ও রহমানউল্লাহ গুরবাজ
বাসাইলসংবাদ/একেবি




