
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। রবিবার সকালে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৫ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




