
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জরায়ু ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে পৌর শহরের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ।
আগামী ১৮ কর্মদিবসে উপজেলার পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া এবং স্কুল বহির্ভূত মোট ৭ হাজার ৬২৩ জন কিশোরীকে এই টিকাদানের আওতায় আনা হবে বলে জানা গেছে।
বাসাইলসংবাদ, ১৫ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




