
বাসাইলসংবাদ: শুক্রবার, ০১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে সহস্রাধিক মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ঈমামদের নিয়ে ঈমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ইসলামী ফাইন্ডেশন’র সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল জেলা ইসলামী ফাইন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা ঈমাম সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




