
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম রফিকের ব্যক্তিগত তহবিল থেকে পৌর শহরের ৬নং ওয়ার্ডের করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ২শ’ ৮০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ৮কেজি করে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিতরণকালে অন্যদের মধ্যে সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




