
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : করোনাভাইরাসের আতঙ্কে টাঙ্গাইলের সখীপুরে ঘরে বসে থাকা শ্রমজীবি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ২৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাসন্তী ক্লাব। রবিবার সকালে উপজেলার চারিবাইদা এলাকার ভ্যানচালক, চা বিক্রেতা, বয়স্ক ও দুস্থ মানুষের হাতে ৫ কেজি ময়দা, ১ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ লিটার তৈল ও সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।

এসময় চারিবাইদা বাজার সমিতির সভাপতি রবেল আহমেদ, সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ, বাসন্তী ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বাহার লিটন, সাধারণ সম্পাদক মো. শহিদুল শিকদার উপস্থিত ছিলেন। পরে অন্যান্য সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে এসব প্যাকেট তুলে দিয়ে আসেন।
বাসন্তী ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বাহার লিটন বলেন, ‘ক্লাবের অর্থায়নে আমাদের এলাকার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকেই সাধ্য অনুযায়ী আরো খাদ্যসামগ্রী বিতরণ করবো।’
…বাসাইলসংবাদ/ ০৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




