
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইল পৌর শহরের রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেনÑ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল্লাহেল ওয়াছেক আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, ১০ নং ওয়ার্ডেও কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আরিফ-উল-ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/২৬ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




