
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে র্যালি ও স্বারকলিপি প্রদান করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এবং টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকেরা। রবিবার সকালে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে র্যালি নিয়ে এসে জেলা প্রশাসক শহীদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশরার হোসেন খান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আনোয়ার হোসেন, টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকমন্ডলী।
উল্লেখ্য, সারাদেশে উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গত ২১ জানুয়ারি একনেক সভায় অনুমোদন হয়।
…বাসাইলসংবাদ/২৬ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




