
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার মোমিনপুর, গড়ানচালা, ঘোনাপাড়া, চেরাগআলী বাজার ও মোমিনপুর দক্ষিণ পাড়া এলাকায় খাদ্যসামগ্রী হিসেবে সেমাই, চিনি ও গুড়োদুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, মোহাম্মদ মনিরুল ইসলাম, ফারুক হোসেন, আশিকুর রহমান, বিল্লাল হোসেন, টুটুল, ফেরদৌস, সাগর, মামুন, মাফিজুল, সিরাজুল, আইয়ুব মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




