
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আজিম উদ্দিন (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইলেকের দুই যাত্রী আহত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন সিরাজগঞ্জ জেলার সরকারপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। আহতরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনি কান্দিপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে শাকিল (২২)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চালক মোশারফ সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে দুইজন যাত্রী নিয়ে ঢাকা জিরানী বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের নগর জলফৈই নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এসময় চালকসহ তিন গুরুতর হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে। ওই মোটরসাইকেল চালক ঈদ উপলক্ষ্যে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাত্রী আসা-নেওয়া করছিলেন বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ২৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




