
বাসাইলসংবাদ: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ নেতা জুয়েল সরকারের উদ্যোগে বাসাইল উপজেলার কলিয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা জুয়েল সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রক্তব্য রাখেন, ডা. জাকিয়া ইসলাম, মুক্তিযোদ্ধা আবু হানিফ, স্থানীয় সাবেক মেম্বার শামছুল আলম খান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. ফরিদ হোসেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান, স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানিয়াত হোসেন লতিফ প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




