
বাসাইলসংবাদ: বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমী’র বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, সরকারি শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের প্রভাষক আল আমিন চৌধুরী, শহীদ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম বদিয়াদুজ্জামান, মীর আব্দুর রাশেদ, বিন্দু বাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাংবাদিক এনায়েত করিম বিজয়, কামাল খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ ক্যাডেট একাডেমী’র প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




