
বাসাইলসংবাদ: রবিবার , ২৪ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব যক্ষ্মা দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেফালী খাতুন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




