
বাসাইলসংবাদ: শনিবার , ২৩ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৩ মার্চ) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রেসক্লাব মিলনায়াতনে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-০৮ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি কানাশীষ শেখর, সাধারণ সম্পাদক ইফতেখাইরুল অনুপম, অধ্যক্ষ সাঈদ আজাদ, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম হারেজ, সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ারসহ সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




