
বাসাইলসংবাদ: রবিবার, ০৪ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
‘২০১৮-১৯ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, বোরো, ভুট্টা ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের বাসাইলে ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিস থেকে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক, বাসাইল পৌর সভার প্যানেল মেয়র সাজ্জাত হোসেন আলাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন প্রমুখ।

উল্লেখ্য, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ৪শ’জন কৃষকের মাঝে সরিষা, ভূট্টা ও বোরো বীজ এবং সার বিতরণ করা হয়। এছাড়াও আগামী বুধবার আরও ৭শ’জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হবে।
বাসাইলসংবাদ/একে




