
বাসাইলসংবাদ: রবিবার, ০৪ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ১০বছর উদযাপন উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ নভেম্বর) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। স্থানীয় মুখতার ফোয়ার চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসাইল-সখীপুর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আলহাজ শওকত শিকদার তার বক্তব্যে বলেন- শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ নিন্ম আয়ের দেশ থেকে এরই মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছেন। বেড়েছে মাথাপিছু আয়। বয়স্কভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ক্ষুদ্র নি গোষ্ঠিদের স্বাবলম্ভীসহ সরকার ১০ বছরে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছেন। শেখ হাসিনা মানেই উন্নত বাংলাদেশ, শেখ হাসিনা মানেই নিরাপদ বাংলাদেশ। টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের তৃণমূল নেতাকমীদের সমর্থনের ওপর ভিত্তি করে ‘আগামী নির্বাচন তাকে মনোনয়ন দিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার ‘বিজয়’ এনে দিতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জন সভায় অন্যদের মধ্যে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র আবদুর রহিম আহমেদ, সখীপুর উপজেলার কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপপা, জেলা যুব লীগের যুগ্ম -সম্পাদক সখীপুর ইউসিসিএ লি:-এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভায় যোগ দেন।
বাসাইলসংবাদ/একে




