
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) নির্বাচনে চেয়ারম্যান পদে ইউসুফ আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ছাদেকুর রহমানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার (১ জুন) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

এদিকে, পরিচালক (সদস্য) পদে ২নং ব্লকে রফিকুল ইসলাম, ৪নং ব্লকে সাজ্জাদ হোসেন, ৫ নং ব্লকে সেকান্দর আলী ও ৬ নং ব্লকে মাহফুজুল তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।
একক প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সমবায় সমিতি লিমিটেড নির্বাচন-২০২৫ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০২ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






