
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আয্হাকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
সোমবার (২ জুন) বিকেলে বাসাইল ব্রিজের পূর্বপাড় নতুন স্ট্যান্ডে কোরবানির পশুর অস্থায়ী হাট পরিদর্শন করেন তিনি। এসময় সেনাবাহিনী সহযোগিতা করেন।

জানা গেছে, পশুর হাটে চুরি, ছিনতাই, জাল টাকার ব্যবহার রোধ ও মলম পার্টির কবল থেকে রক্ষা, সড়কে চলাচল স্বাভাবিকসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন তিনি। অতিরিক্ত হাসিল আদায় করা থেকে বিরত থাকতে ইজারাদারকে নির্দেশনা প্রদান করা হয়।
বাসাইলসংবাদ, ০২ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






