
নিজস্ব প্রতিবেদক : সামাজিক কর্ম কান্ডে জড়িত, ‘বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’ ঝনঝনীয়ার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে নানা জাতীয় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৩ অক্টোবর বাসাইল উপজেলার ফুলকী ঝনঝনীয়া স্নাতক মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকি ঝনঝনীয়া স্নাতক মাদরাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাদরাসাটির অধ্যক্ষ হানিফ উদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদশা মিয়া, ডা. রিপন, জেমি আহমেদ, লোকমান মিয়া প্রমুখ।
মুস্তাফিজুর রহমান সিমান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ খান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সংস্থা বিভিন্ন সময় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, ঈদসামগ্রী, শীত বস্ত্র বিতরণসহ নানা কাজ করে আসছে।
বাসাইলসংবাদ, ২৩ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




