
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন শাখা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে মির্জা মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) উপজেলার ডুমনিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য শিক্ষক নেতারা হলেন- কার্যকরী সভাপতি পদে রয়েছেন শরিফুল ইসলাম; সহ-সভাপতি পদে তানিয়া প্রধান ও রাজিয়া আক্তার; কার্যকরী সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান; যুগ্ম সম্পাদক পদে মোতালেব হোসেন ও আঞ্জুমান আরা; সহ-সম্পাদক পদে উমেরা শারমিন; অর্থ সম্পাদক পদে শামছুল আলম মিয়া; ক্রীড়া সম্পাদক পদে শওকত আলী মোল্লা ও মমতাজ আক্তার; সহ-মহিলা সম্পাদক পদে মনি আক্তার; কার্যকরী সদস্য পদে শাহাদৎ হোসেন ও আতোয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রুবেল খান মিঠু, আওয়ামী লীগ নেতা শাহআলম সাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির খান ইমন।
কমিটি ষোঘণার পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মনির খান ইমন কাউলজানী ইউনিয়নে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
বাসাইলসংবাদ, ২২ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




