
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- কালো ব্যাচ ধারণ, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু-কিশোরদের চিত্রাংকন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কোরআন খানি, মসজিদে বিশেষ মোনাজাত, শোক র্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




