
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভা, শোক র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গণভোজের আয়োজন করা হয়।

বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একে আজাদ খানশুরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাসাইল-সখীপুর আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




