
নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১ম কেন্দ্রীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাদিম হাসান তার প্রচার-প্রচারণার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। গত ১৪ আগস্ট তিনি ভাসানীর মাজার জিয়ারত করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন যুগ্ম আহবায়ক আবির আহমেদ ও কেন্দ্রীয় ছাত্রনেতা ও টাঙ্গাইল জেলার সংগঠক মাহফুজুর রহমান শাওন।

নাদিম হাসান ফুল দিয়ে বরণ করে নেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মাসুদুর রহমান রাসেল, সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম আহবায়ক মশিউর রহমান, নাছির হাসান, এনামুল হক, সোহেল রানা, এম এ হাফিজ, খন্দকার রাসেল, জেলা ছাত্রনেতা ফাহাদুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ/ ১৬ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




